স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল এবং লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটি হিসেবে তাকে ভাবা হচ্ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, যা আসর শুরুর ঠিক আগে দলটির প্রস্তুতিতে ধাক্কা দিয়েছে।
ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্লেষক সুনীল গাভাস্কার ডাকেটের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে এমন বিদেশি খেলোয়াড়দের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যারা আসর শুরুর ঠিক আগে সরে দাঁড়ান।
গাভাস্কার বলেন, ডাকেট সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে ভালো খেলেছেন এবং অন্য একটি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় বড় অঙ্কে দল পাওয়ার কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি মনে করেন, বর্তমান দুই বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট কার্যকর নয় এবং এমন ব্যবস্থা নিতে হবে, যা খেলোয়াড়দের ওপর বাস্তব প্রভাব ফেলবে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড় ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ালে তাকে দুই বছরের জন্য এই লিগ ও নিলাম থেকে নিষিদ্ধ করা হয়।
০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইপিএল থেকে সরে দাঁড়ানো ক্রিকেটারদের কঠোর শাস্তি চান গাভাস্কার
-
Reporter Name - Update Time : ০৩:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- ১০৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























