০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ২৭ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষে নবস্থাপিত মনুষ্য বর্জ্য পরিশোধন প্লান্টের কার্যক্রম মনিটরিং করা হয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৪ মে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় তিনি বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পরিশোধনের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ ওয়াটার এইড ও নবলোক এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেপটিক ট্যাংক থেকে জমাকৃত মনুষ্য বর্জ্য পাইপলাইনের মাধ্যমে বিশেষ বর্জ্য পরিবহনকারী যান ভেকুট্যাগ-এ স্থানান্তর করা হয়। পরে ওই যানযোগে বর্জ্য নবস্থাপিত পরিশোধন প্লান্টে নিয়ে গিয়ে আধুনিক পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে প্লান্টে প্রবেশ করানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্লান্টে তিন ধাপের আধুনিক পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে মনুষ্য বর্জ্য দুর্গন্ধমুক্ত তরলে রূপান্তরিত হচ্ছে। পরিশোধিত তরল নির্ধারিত নিষ্কাশন লাইনের মাধ্যমে নিরাপদে বের করে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে পৌরবাসী পাবে আরও স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: রংপুরে শফিকুর রহমান

পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু

Update Time : ০৮:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬