খেলা ডেস্ক
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কোচ আজহার মেহমুদ
পাকিস্তানি হওয়ার কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচিংয়ের সুযোগ হারিয়েছিলেন আজহার মেহমুদ। সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে এ দাবি করেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
মেহমুদ জানিয়েছেন, প্রায় চার বছর আগে কোভিড মহামারির পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলার সময় সেখানকার একটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয়নি।
মেহমুদ খোঁজ নিয়ে জানতে পারেন, পাকিস্তানি জাতীয়তার কারণে তাঁকে নেওয়া হয়নি। মেহমুদের ভাষায়, ‘আমাকে একটি ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে জানতে পারি, আমি পাকিস্তানি হওয়ার কারণে তারা বলেছে, আমরা দলে কোনো পাকিস্তানি কোচ বা খেলোয়াড় রাখতে পারব না।’
০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি হওয়ায় সিপিএলে কোচের চাকরি পাননি আজহার মেহমুদ
-
Reporter Name - Update Time : ১২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- ১৫৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























