১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেশোয়ারি বিফ রান্না করবেন যেভাবে

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫ Time View

লাইফস্টাইল ডেস্ক

পেশোয়ারি বিফ হলো পাকিস্তানের পেশোয়ার অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় গরুর মাংসের রান্নার আইটেম। এটি কম মশলা দিয়ে মাংসের নিজস্ব স্বাদ, সামান্য আদা-রসুন, কাঁচা মরিচ ও ঘিয়ের ব্যবহারে আস্ত আলু, পেঁয়াজ ও রসুনের সঙ্গে অল্প আঁচে রান্না করা হয়। এতে মাংস একেবারে নরম হয়ে যায়।

ভোজনরসিকদের কাছে পেশোয়ারি বিফ একটি জনপ্রিয় খাবার। এখানে মসলা ও তেলের পরিবর্তে মাংসের চর্বি দিয়েই রান্নাটি করা হয়।

উপকরণ

গরুর মাংস ২ কেজি, লবণ দেড় টেবিল চামচ, গোলমরিচ ১ টেবিল চামচ, বোম্বাই মরিচ ৪টি, আদার স্লাইস ৬-৭টি, পেঁয়াজ ৪টি, রসুন ৪টি, টমেটো ৪-৫টি, আলু ৬টি, তেল আধা কাপ, ঘি আধা কাপ।

প্রস্তুত প্রণালি

মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের টুকরোগুলো বড় হলে ভালো হয়। চর্বি ও বড় নলি নিন। মাংসের মধ্যে লবণ লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। একটি পাত্রে ঘি ও তেল দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নিন। এবার সব উপকরণ দিয়ে অল্প আঁচে প্রায় এক ঘন্টা চুলায় বসিয়ে রাখুন। কোন পানি দিতে হবে না। কষানো হলে মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতে সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ হলে চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন। পেশোয়ারি বিফ পরোটা, পোলাও, ভাতের সাথে খেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পেশোয়ারি বিফ রান্না করবেন যেভাবে

Update Time : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬