০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল: দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে চার অধিনায়কের

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

স্পোর্টস ডেস্ক

আইপিএলের মাঝপথে কোনো কোনো দলের অধিনায়ক দায়িত্ব হারাতে পারেন। নিজেদের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। নেতৃত্বে পরিবর্তনের কথা ভাবছে অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম তিনে থাকা পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের প্লে-অফ খেলা প্রায় নিশ্চিত। প্রতিযোগিতার মাঝপথে এসে বাকি সাতটি দলের জায়গা এখনো অনিশ্চিত। একটি বা দু’টি জয় কোনও দলকে ভালো জায়গায় নিয়ে চলে যেতে পারে। আবার একই ভাবে একাধিক দলের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে।

চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে মরিয়া সাতটি দলই। আবার প্রথম তিনে থাকা তিন দলের দু’-একটি ম্যাচে খারাপ ফল ছিটকে দিতে পারে প্লে-অফ থেকে। এই পরিস্থিতিতে একাধিক দলের কর্তৃপক্ষ অধিনায়ক পরিবর্তন করে ঝুঁকি নিয়ে দেখতে চাইছেন। কারও লক্ষ্য বিদায় নিশ্চিত হওয়ার আগে শেষ চেষ্টা করা। কারও লক্ষ্য প্রথম চার দলের মধ্যে জায়গা সুরক্ষিত রাখা। অন্তত চার জন অধিনায়ককে নিয়ে খুশি নয় তাদেরঅলরাউন্ডার অক্ষর প্যাটেলের নেতৃত্ব নিয়ে খুশি নন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। ক্রিকেটার হিসেবেও তার পারফরম্যান্স উল্লেখ করার মতো নয়। এখনও পর্যন্ত আইপিএলে অক্ষর করেছেন ৩১ রান। উইকেট নিয়েছেন ৭টি। পাঞ্জাব এবং বেঙ্গালুরুর কাছে শেষ দু’টি ম্যাচ হারায় শেষ চারের অঙ্ক কঠিন হয়েছে দিল্লির। বিশেষ করে বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি ৭৫ রানে অলআউট হয়ে যাওয়ায় অসন্তুষ্ট কর্তৃপক্ষ। তার দল পরিচালনা নিয়েও অসন্তোষ রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি কর্তৃপক্ষ আর দু’টি ম্যাচ অপেক্ষা করতে পারেন।

অক্ষরের পারফরম্যান্স এবং নেতৃত্বে উল্লেখযোগ্য উন্নতি না হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে লোকেশ রাহুলের হাতে।

পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। মঙ্গলবার পাঞ্জাব কিংসকে হারিয়ে শ্রেয়াস আয়ারদের অপরাজিত তকমা ছিনিয়ে নিয়েছে। কিন্তু রিয়ানের পারফরম্যান্স এবং নেতৃত্বে খুশি করতে পারছে না রাজস্থান। কর্তাদের একাংশ মনে করছেন, অধিনায়ক হওয়ার সুবাদে প্রথম একাদশে জায়গা পাচ্ছেন রিয়ান। যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হচ্ছে। প্রায় সব ম্যাচেই দলকে সমস্যায় ফেলে দিচ্ছেন অধিনায়ক। সতীর্থদের সঙ্গে অধিনায়কের বোঝাপড়া নিয়েও সন্তুষ্ট নন তারা। এখনও পর্যন্ত এবারের আইপিএলে রিয়ান ১২.৫৭ গড়ে করেছেন ৮৮ রান। এরমধ্যে আবার ধূমপান কাণ্ডেও জড়িয়েছেন। রিয়ানকে সরিয়ে অন্য কাউকে অধিনায়ক করার কথা ভাবছেন রাজস্থান কর্তৃপক্ষ।

চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজের অবস্থা অনেকটা রিয়ানের মতোই। দলের ধারাবাহিকতা নেই। রুতুরাজের ব্যাটে রান নেই। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। তার ওপর চাপ বাড়াচ্ছে দলে সঞ্জু স্যামসনের উপস্থিতি। এ বারই তাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। ভালো ফর্মে রয়েছেন। দু’টি শতরান করেছেন। নেতৃত্ব দেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। রুতুরাজের বদলে সঞ্জুকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে পারেন চেন্নাই কর্তৃপক্ষ।

আইপিএলের অধিনায়কদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে চাপে সম্ভবত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কেকেআর শেষ দু’টি ম্যাচ জিতে কিছুটা অক্সিজেন পেলেও রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে প্রতি ম্যাচেই। বোলিং পরিবর্তন, বোলারদের ব্যবহার করা, ফিল্ডিং সাজানো কিছুই ঠিক মতো করতে পারছেন না রাহানে। এখনও ঠিকঠাক প্রথম একাদশ বেছে নিতে পারেননি। দলে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার থাকলেও তাদের খেলানোর কথা ভাবছেন না। নিজে রান করতে পারছেন না। রমনদীপ সিংহ, বৈভব অরোরারা ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হলেও তাদের পরিবর্তন করছেন না! শেষ তিনটি ইনিংসের দু’টিতে রাহানে আউট হয়েছেন শূন্য রানে। দলকে লড়াইয়ে রাখতে অধিনায়ক পরিবর্তনের কথা ভাবতে শুরু করেছেন কেকেআর কর্তৃপক্ষও। সহ-অধিনায়ক রিঙ্কু সিংহকে দায়িত্ব দেওয়া হতে পারে প্রতিযোগিতার মাঝপথে। দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইপিএল: দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে চার অধিনায়কের

Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬