০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩০ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও পুনর্বহাল করা হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত)। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি ও দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, এ পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের ভেতরের পাতার প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করা হবে।

জানা গেছে, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং অতীতেও কখনো ছিল না। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত, ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ (এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’

Update Time : ০২:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬