০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩০ Time View

সবুজদিন রিপোর্ট।।

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। এ সময় তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান এসময় চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সারাহ কুক দায়িত্ব নেয়ার জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে। মন্ত্রী এক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্যা অফিস অফ কমিউনিকেশনস (অফকম) এর অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে।

হাইকমিশনার এক্ষেত্রে তথ্যমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি অফকমের কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিন্তে বদ্ধপরিকর। একইসঙ্গে আমরা জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চাই। এজন্য তিনি সুইজারল্যান্ড এর অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করেন।

এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও একই সঙ্গে এটি একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ‌ তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী

Update Time : ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬