০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে কোহলির সাবেক সতীর্থ গিল

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩ Time View

স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলির সাবেক সতীর্থ অমনপ্রীত সিং গিল মারা গেছেন। বুধবার (৬ মে) চণ্ডীগড়ে ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেট মহলে।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে কোহলির সঙ্গে খেলেছিলেন অমনপ্রীত। পাঞ্জাবের হয়ে ছয়টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে তিনি মোট ১১টি উইকেট শিকার করেছিলেন। এছাড়া আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন তিনি। পরবর্তীতে পাঞ্জাব ক্রিকেটের সিনিয়র নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাঁচটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেন অমনপ্রীত। সেই টেস্টে তিনি থিসারা পেরেরার উইকেট নিয়েছিলেন। তবে ২০০৮ সালে কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে জায়গা হয়নি তার।

অমনপ্রীতের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক বার্তায় তারা জানায়, পাঞ্জাব ক্রিকেটে তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও আবেগ নিয়ে কাজ করেছেন এবং তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে পাঞ্জাব কিংসও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তারা একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন এবং অমনপ্রীত ছিলেন অত্যন্ত শান্ত ও পরিশ্রমী একজন ক্রিকেটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বাকিতে জুস না দেওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা

না ফেরার দেশে কোহলির সাবেক সতীর্থ গিল

Update Time : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬