০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৩০১ Time View

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে গতকাল ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। সন্ধ্যার পর ফ্লাড লাইটের নিচে অনুশীলন করেছেন লিটন, শান্ত, মোস্তাফিজ, শরিফুল ও আফিফরা।
এদিকে সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া অল স্টার্স একাদশের বিপক্ষে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ (জাতীয় দল)। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতিমূলক এ ম্যাচের জন্য গতকাল ১৫ সদস্যের বিসিএল অল স্টার্স স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিএল অল স্টার্স দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। দলে আছেন জাতীয় দলে থাকা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম।
এ ছাড়াও আছেন বিসিএলে দারুণ পারফরম্যান্স করা মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, রিপন মন্ডল, জিসান আলমরা।
আজই ৭ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য গতকাল বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে বিসিবি।
আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার দুই জায়গার টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা করে।
ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য ১ হাজার টাকা করে ধরা হয়েছে।

ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (করপোরেট ব্লকের) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
এ ছাড়া ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের মূল্য ৬শ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪শ টাকা করে।
ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা।
বিসিএল অল স্টার্স দল : আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভির ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু

Update Time : ০২:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬