১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় ‎আসামির ৬ মাস কারাদণ্ডের রায়

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৩৫ Time View

আদালত প্রতিবেদক

ঢাকার মোহাম্মদপুরের একটি বিড়াল হত্যার ‎মামলায় ওই এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর ৬ মাস কারাদণ্ডের রায় ঘোষণা করেছেনআদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডের পাশাপাশি আসামি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
‎‎রায় ঘোষণার সময় জামিনে থাকা আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
‎‎গত বছরের ৫ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশ। গত বছর ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। গত ২ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুরের বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় ‎আসামির ৬ মাস কারাদণ্ডের রায়

Update Time : ০২:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬