সবুজদিন রিপোর্ট।।
গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন শুল্ক আরোপে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে নীতি ছিল, দেশটির নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকবে, তবে তা নতুন নামে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপে বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি।
এ দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ১০০ চা শ্রমিককে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় খুশি চা শ্রমিক ও তাদের সন্তানরা।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















