১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব পাওয়ার ৩ দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১০ Time View

সবুজদিন ডেস্ক ।।

দায়িত্ব পাওয়ার ৩ দিনের মাথায় স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান। এর আগে গত ১ জুন সিআইডির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ আবেদনপত্র দাখিল করেন সিআইডি প্রধান। এতে পদোন্নতিতে বঞ্চিত হওয়া এবং বৈষম্যের শিকার হওয়ার অভিযোগের কথা উল্লেখ করেছেন তিনি।

জানা গেছে, গতকাল সরকার পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন ছিলেন আলী আকবর খানের ১৫তম ব্যাচের সহকর্মী, আর বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।

আবেদনপত্রে আলী আকবর খান উল্লেখ করেন, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে কর্মজীবনে তিনি দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনের পর তাকে ওএসডি করা হয় এবং ২০২২ সালের এপ্রিলে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ বঞ্চনার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি চাকরিতে পুনর্বহাল হন।

আবেদনে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ফ্যাসিস্ট সরকারের পতনের কারণেই তিনি পুনরায় কাজ করার সুযোগ পেয়েছিলেন। তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পদোন্নতির তালিকায় তার নাম না থাকায় তিনি পুনরায় বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছেন।

তিনি লিখেছেন, নিজের অযোগ্যতা নিয়ে সরকারের বোঝা হওয়ার পরিবর্তে তিনি সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসর নিতে ইচ্ছুক।

আবেদন অনুযায়ী, আগামী ২ জুলাই ২০২৬ থেকে তার এ অবসর কার্যকর করার অনুরোধ জানিয়েছেন আলী আকবর খান। একই সঙ্গে ওই তারিখ থেকে এক বছরের পিআরএল (অবসরোত্তর ছুটি) মঞ্জুরের জন্যও আবেদন করেছেন এই কর্মকর্তা।

সিআইডি সদরদপ্তরের বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রে আলী আকবর খানের এই আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে স্বেচ্ছায় অবসরের আবেদন প্রসঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আলী আকবর খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব পাওয়ার ৩ দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের

Update Time : ০২:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬