স্পোর্টস ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ইরাক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের মিশ্রণ।
বিশ্বকাপে ইরাক পড়েছে কঠিন এক গ্রুপে। গ্রুপ ‘আই’-এ তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে। ফলে পরের ধাপে উঠতে হলে কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই যেতে হবে মধ্যপ্রাচ্যের দলটিকে।
গোলরক্ষক হিসেবে দলে আছেন কুমেল আল-রেকাবে, ফাহাদ তালিব, আহমেদ বাসিল ও জালাল হাসান। বড় আসরে নির্ভরযোগ্য গোলকিপারের গুরুত্ব বিবেচনায় এই পজিশনে প্রতিযোগিতা জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।
স্কোয়াডে আরও আছেন ফ্রান্স পুত্রোস, রেবিন সুলাকা, জিদান ইকবাল, কেভিন ইয়াকোব, ইব্রাহিম বায়েশ, আলি জাসিম ও আইমান হুসেইনের মতো পরিচিত মুখ। বিশেষ করে আক্রমণভাগে আলি আল-হামাদি, আইমান হুসেইন ও আলি জাসিমকে ঘিরে বাড়তি প্রত্যাশা রয়েছে।
বিশ্বকাপের কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে এখন সবচেয়ে বড় লক্ষ্য ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে প্রস্তুতি ও দলীয় সমন্বয়ের ওপরই জোর দিচ্ছে ইরাক।
ইরাকের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: আহমেদ বাসিল, জালাল হাসান, কুমেল সাদি, ফাহাদ তালিব।
ডিফেন্ডার: হুসেইন আলি, মারচাস দস্কি, আকাম হাশেম, মাইথাম জব্বার, আহমেদ মাকনজি, দারিও নামো, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন, রেবিন সুলাকা, জাইদ তাহসিন, আহমেদ ইয়াহিয়া, মানাফ ইউনিস।এবিমিডফিল্ডার: হাসান আব্দুলকারিম, আমির আল আমারি, ইউসেফ আমিন, ইব্রাহিম বায়েশ, মারকো ফারজি, পিটার গোয়ারগিস, জিদানে ইকবাল, জাইদ ইসমাইল, আলী জসিম, কারার নাবিল, জুসেফ নাসরাওয়ে, আহমেদ কাসিম, আইমার শের, কেভিন ইয়াকুব।
ফরোয়ার্ড: মোহানাদ আলী, আইমেন হুসেইন, আলী আল হামাদি, আলী ইউসেফ।
Reporter Name 





















